নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ১৪১জনের করোনা শনাক্ত, মৃত্যু ২

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ১৪১জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে আরও ২জন।

এ নিয়ে চট্টগ্রামে মোট ২৯ হাজার ৩৮২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মোট মারা গেছে ৩৫১জন।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে গত ২৪ঘন্টায় ১ হাজার ৩৭৫ জনের নমুনা পরীক্ষায় ১৪১জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে ১২১ জন নগরের ও ২০ জন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১০৭ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জনের, ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৮০৭ জনের নমুনা পরীক্ষায় ১২ জনের , চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৭৬ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের ও সিভাসু ল্যাবে ৬০ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ৫৭ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা শনাক্ত হয়নি।

বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ৬৪ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের ও শেভরণ হাসপাতালে ৬০ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জনের করোনা পাওয়া গেছে।

আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২৮ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা ধরা পড়েছে।

জেনারেল হাসপাতাল রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১৬ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে।