নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরো ১১ জনের করোনা শনাক্ত

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরো ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

সোমবার(১১ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ০.৬৩ শতাংশ।

এ দিন চট্টগ্রামের ১০টি ল্যাবে ১ হাজার ৭১৯ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের দেহে করোনা শনাক্ত হয়। শনাক্ত রোগীদের মধ্যে ৮ জন নগরীর এবং ৩ জন উপজেলার।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২ জনের, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১ জনের, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩ জনের, শেভরণ হাসপাতাল ল্যাবে ২ জনের, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২ জনের এবং মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

চট্টগ্রামে এ পর্যন্ত ১ লাখ দুই হাজার ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরের বাসিন্দা ৭৩ হাজার ৮৪৬ জন, বাকি ২৮ হাজার ১৭৯ জন বিভিন্ন উপজেলার।এ পর্যন্ত করোনায় মোট ১ হাজার ৩১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২০ জন চট্টগ্রাম নগরের, আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৫৯১ জনের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here