সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ৯২৭ জনের করোনা শনাক্ত হযেছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১১জন।
রবিবার(১ আগস্ট) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২৪ ঘন্টায় চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ৮টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ১৯৩টি।
এসব শনাক্তদের মধ্যে নগরীর ৫৩২জন এবং উপজেলার ৩৯৫ জন।
চট্টগ্রামের ১৪ উপজেলার মধ্যে ২৪ ঘন্টায় সবছেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে হাটহাজারীতে। সেখানে ১০৩ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া রাউজানে ৬৪ জন, পটিয়ায় ৪৯ জন, চন্দনাইশে ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, শহরের চেয়ে গ্রামে করোনার প্রকোপ বেশি দেখা যাচ্ছে। শহরের চেয়ে গ্রামে মৃত্যুর সংখ্যাও বেশি।

