নিউজটি শেয়ার করুন

গ্যাস লাইনে বিষ্ফোরণে তদন্ত কমিটি: ঘটনাস্থলে জেলা প্রশাসক ও মেয়র,নওফেল দিলেন দশ হাজার টাকা মাথাপিছু

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকায় রহস্যজনক  গ্যাস বিষ্ফোরণে ৭ জন নিহতের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ইলিয়াস হোসেন ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। এই ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্টেটকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ঘটনাস্থলে পরিদর্শন করে জেলা প্রশাসক ইলিয়াস হোসেন গণমাধ্যমে জানান, ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে। এই ঘটনায় নিহতের প্রত্যেককে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে প্রদান করা হবে এবং আহতদের চিকিৎসা দেয়া হবে বলেও তিনি জানান।এদিকে স্থানীয় সংসদ সদস্য শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেন। এবং স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে প্রতি লাশের সাথে ১০ হাজার টাকা করে দিয়েছেন এবং চিকিৎসার দায়িত্বও নিবেন বলে সিপ্লাসকে জানান। তিনি আগামীকাল সোমবার দূর্ঘটনাস্থল পরিদর্শন করবেন বলেও জানান।