Site icon CPLUSBD.COM

চট্টগ্রামে চোরাই মালামালসহ ৬ চোর গ্রেফতার

চট্টগ্রামে চোরাই মালামালসহ ৬ চোর গ্রেফতার

সিপ্লাস প্রতিবেদক: নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোরাই মালামালসহ ৬ চোরকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- মো. আলমগীর (২৭), মো. মনজুর আলম (২৫), মো. লিটন (২৬), মো. শওকত(২৬),  মো. আব্দুস শুকুর মানিক (২৬) ও  মো. ছগির ওরফে সাগর(৫২)।

রোববার (২৬ সেপ্টেম্বর) বিকেলে আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘবদ্ধ পেশাদার চোর চক্রের ছয় সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে নগদ টাকাসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা জেলায় চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। মো. ছগির ওরফে সাগর ছাড়া বাকিদের বিরুদ্ধে একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।