নিউজটি শেয়ার করুন

চোখের পলকে মোবাইল ছিনতাই, সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ১৫ সদস্য গ্রেফতার

ওরা বাস টার্মিনাল, রেলস্টেশন টার্মিনাল ও বিভিন্ন মার্কেটে দল বেঁধে ঘুরে বেড়ায়৷ এরপর এক বা একাধিক জনকে টার্গেট করে ৪-৫ জনের ছিনতাইকারীরা টার্গেটকৃত ব্যক্তিকে ঘিরে ধরে অনেকটা চোখের পলকেই মোবাইল ফোন, মানিব্যাগ, অলংকার সহ মূল্যবার সামগ্রী ছিনিয়ে নেয়। এই চক্রের ১৫ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানার পুলিশ৷

আজ সিএমপি’র দক্ষিন বিভাগের উপ কমিশনার মেহেদী হাসান জানিয়েছেন, এই চক্রটি নগরীর ইপিজেড, কাস্টমস, বন্দর, দেওয়ানহাট, লালখান বাজার, জিইসি মোড় ২নং গেইট, মুরাদপুর, বহদ্দারহাট, আন্দরকিল্লা, টেরিবাজার, নিউমার্কেট ও নতুন রেল স্টেশন সহ নগরীর জনহুল স্থানে পালা করে ছিনতাই কাজ পরিচালিত করে আসছে৷ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় কোতোয়ালী থানাধীন পুরাতন রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ছোর, ১২টি মোবাইল সেট সহ ১৫ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বেশীর ভাগ আসামীর বিরুদ্ধে পকেটমার, মোবাইল চুরি, ছিনতাই, ডাকাতি সহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে৷ আসামীরা অনেক সময় পথচারির গায়ে ইচ্ছে করে ধাক্কা দিয়ে ঝগড়া বিবাদ লাগিয়ে করে জটলার সৃষ্টি করে কৌশলে মালামাল হাতিয়ে নেয়। এছাড়া সংঘবদ্ধ ছিনতাইকারীরা ছোরা ঠেকিয়ে বিভিন্ন যাত্রী ও পথচারিদের ছিনতাই করতো বলে জানান ডিসি (দক্ষিন) মেহেদী৷

গ্রেফতারকৃতরা হলেন, রাব্বি আল আহম্মেদ (২০) মামুন (২৯), সোহাগ (২৬), জয় বড়ুয়া প্রঃ আব্দুল (১৮), মোঃ আজিম (২২), দেলোয়ার হোসেন প্রঃ দেলু (৩৭), মামুন (১৮),আল আমিন শেখ (২১), রুবেল(৩০), বশির (২৫), মোঃ মিন্টু (৩০), শাহাদাত হোসেন বাবু (২৮), জয়নাল আবেদিন (১৯), জহির (২৮), লেদু প্রঃ আলাউদ্দিন প্রকাশ হাসান (৩০)।

ডিসি দক্ষিণ কার্যালয়ে আয়োজিত প্রেসব্রিফিং এ দক্ষিন বিভাগের এডিসি আব্দুর রউফ, ওসি কোতোয়ালী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন৷