নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন

শুক্রবার সন্ধ্যায় চান্দগাঁও থানার পূর্ব ফরিদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহত নুরুল আলম (২৩) পেশায় কভার্ডভ্যান চালক।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চান্দগাঁও থানার ওসি আবুল কালাম  জানান, সন্ধ্যার আগে তিন-চার জন যুবকের সাথে নুরুল আলমের ঝগড়া হয়। এদের মধ্যে কেউ একজন তাকে পেটে ছুরিকাঘাত করে।

ওই যুবকরা পালিয়ে গেলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক নুরুল আলমকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, “পরিবারের সদস্যরা জানিয়েছে বেশিরভাগ সময় নুরুল আলম বাইরে থাকেন। প্রায় দেড় মাস পর বৃহস্পতিবার সে বাসায় আসে।”

কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।