Site icon CPLUSBD.COM

চট্টগ্রামে জজের বাসভবনে অগ্নিকাণ্ড

চট্টগ্রামে জজের বাসভবনে অগ্নিকাণ্ড

ছবি সংগৃহিত

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম ক্লাবের পাশে শহীদ এসএম খালেদ রোডে জেলা জজের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক সাড়ে বারটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

খবর পেয়ে চন্দনপুরা ও আগ্রাবাস ফায়ার স্টেশন থেকে ৪ অগ্নিনির্বাপক গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

তাছাড়া জেলা জজ মো. ইসমাইলের বুদ্ধিমত্তার কারণে আগুন নিয়ন্ত্রণ সম্ভব হয় এবং ভয়াবহ ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায় বলে জানা গেছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের অপারেটর রূপন কান্তি বিশ্বাস বলেন, জেলা জজের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে কর্মীরা অগ্নি নির্বাপণে কাজ করে।