Site icon CPLUSBD.COM

চট্টগ্রামে টিকাকেন্দ্রের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন স্বেচ্ছাসেবকেরা

ছবি: সংগৃহীত

সিপ্লাস ডেস্ক: চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত করোনার টিকাকেন্দ্রে টাকার বিনিময়ে টিকা দেওয়া এবং বিভিন্ন অব্যবস্থাপনার জেরে স্বেচ্ছাসেবী কার্যক্রম স্থগিত করেছে যুব রেড ক্রিসেন্ট নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। চট্টগ্রাম সিটি করপোরেশন জেনারেল হাসপাতাল এবং সাফা মোতালেব সিটি করপোরেশন মাতৃসদন হাসপাতালে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন না যুব রেড ক্রিসেন্টের সদস্যরা।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বিস্তারিত তুলে ধরেন যুব রেড ক্রিসেন্টের চট্টগ্রামের প্রধান ইফতেখার হোসেন। ইফতেখার হোসেন গতকাল বুধবার রাতে দেওয়া ফেসবুক পোস্টে লিখেন, ‘হাজার হাজার মানুষ ভোরে এসে লাইনে দাঁড়িয়ে ভ্যাকসিন না পেয়ে বাড়ি ফেরেন। আর টাকার বিনিময়ে কিছু লাইনচ্যুত মানুষ অসাধু চক্রের মাধ্যমে মিনিটেই ভ্যাকসিন পাবেন, অনিয়মে তা হতে পারে না। এ কারণে সদরঘাটে অবস্থিত চট্টগ্রাম সিটি করপোরেশন জেনারেল হাসপাতালে বুধবার থেকে এবং মোহরার সাফা মোতালেব সিটি করপোরেশন মাতৃসদন হাসপাতালে বৃহস্পতিবার থেকে সাময়িকভাবে কার্যক্রম স্থগিত করা হয়েছে। তবে চট্টগ্রামের অন্য কেন্দ্রগুলোতে কার্যক্রম অব্যাহত থাকবে।’