নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে টিকার আবেদন ৩০ লক্ষাধিক, দ্বিতীয় ডোজ পেয়েছেন ৮ লাখ মানুষ

সাড়ে ১৪ লাখ মানুষ পেয়েছেন প্রথম ডোজ টিকা

চট্টগ্রামে টিকার আবেদন ৩০ লক্ষাধিক

জিয়াউল হক ইমন: চট্টগ্রামে কমেছে করোনা আক্রান্তের সংখ্যা। তবে এখনো প্রায় প্রতিদিনই মরণঘাতি এই করোনাভাইরাস প্রাণ কেড়ে নিচ্ছে কারো না কারো।

করোনা প্রতিরোধে নগর এবং বিভিন্ন উপজেলায় টিকা কেন্দ্রগুলোতে চলছে গণটিকা কার্যক্রম।

চট্টগ্রাম সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী করোনার দুই ডোজ টিকা পেয়েছেন ৮ লাখ ও প্রথম ডোজ পেয়েছেন সাড়ে ১৪ লাখ মানুষ।

রবিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে গেলে দেখা গণটিকা নিতে নারী পুরুষের দীর্ঘলাইন। টিকার জন্য লাইনে দাঁড়ানো নিয়েও খুশি কেউ কেউ আবার এবং টিকা পেয়ে অনেক নগরবাসী খুবই খুশি।

এসময় তারা সিপ্লাসকে বলেন, টিকা নিতে এতদিন অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম। আজ মনে হচ্ছে বড় একটা করোনা প্রতিরোধে নেয়ামত পেলাম।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, বর্তমানে করোনা আক্রান্তের হার প্রায় ৬ শতাংশ। করোনা নিম্নমুখী হার হলেও খুশির কারণ নেই। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে গণটিকায় অংশ গ্রহণ করতে হবে।

সিভিল সার্জন আরো বলেন, আমাদের গণটিকা কার্যক্রম অব্যাহত আছে। এখন পর্যন্ত দ্বিতীয় ডোজ টিকা পেয়েছেন ৮ লক্ষ ও ১ ডোজ পেয়েছেন সাড়ে ১৪ লাখ মানুষ। চট্টগ্রামে ৩০ লাখের বেশি লোক টিকার জন্য নিবন্ধন করেছেন। আমরা এ পর্যন্ত ২৭ লাখের বেশি টিকা আমরা হাতে পেয়েছি। প্রায় ২২ লক্ষের অধিক লোককে টিকা দিয়েছি। আমাদের কাছে এখন প্রায় সাড়ে ৪ লাখ ডোজ টিকা মজুদ আছে। কিছুদিনের মধ্যে যোগ হচ্ছে ফাইজারের টিকা। ওই টিকা জেনারেল হাসপাতাল ও বন্দর হাসপাতাল থেকে দেওয়া হবে।

প্রসঙ্গত: চট্টগ্রাম সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনার নমুনা পরীক্ষা দিয়েছেন ১ হাজার ৬শ ৮১ জন। শনাক্ত হয়েছেন ৫০ জন। যার মধ্যে নগরে ৩০ জন উপজেলায় ২০ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট ১ লাখ ১ হাজার ২৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২ জনের। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ২৮১ জন। এর মধ্যে ৭০৮ জন নগরীর এবং ৫৭৩ জন বিভিন্ন উপজেলার।

আরো বিস্তারিত জানতে নিচের ভিডিও লিঙ্কে প্রবেশ করুন…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here