নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন ষোলশহর ২ নম্বর গেইট মেয়র গলি এলাকায় ট্রাকের ধাক্কায় পুলিশ উপ-সহকারী পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। তার নাম  মো. মাসুদুর রহমান (৫০)

বুধবার (১১ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর অবস্থায় পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (চমেক) জরুরি বিভাগে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত এএসআই মাসুদুর রহমানকে নওগাঁ জেলার মহাদেবপুর থানার কুনডনা ফতেয়াপুর মাদ্রাসা এলাকার আজম আলীর ছেলে। তিনি চট্টগ্রাম ৯ম এপিবিএনে কর্মরত ছিলেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের উপ-পরিদর্শক নুরুল আলম আশেক গণমাধ্যমে বলেন, ষোলশহর ২ নম্বর গেইট মেয়র গলি এলাকায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় এএসআই মো.মাসুদুর রহমান গুরুতর আহত হয়। এ অবস্থায় তাকে উদ্ধার করে দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here