৯ এপিবিএন এর ৪৬ তম ব্যাচ ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের পাসিং আউট প্যারেড ও সনদ পত্র বিতরণ অনুষ্ঠান-২০২০ সোমবার অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মুঃ মাহবুবুর রশিদ অধিনায়ক (পুলিশ সুপার), ৯ এপিবিএন, চট্টগ্রাম।
দীর্ঘ ৬ মাসের মৌলিক প্রশিক্ষণ শেষে ৪৬ তম ব্যাচ ট্রেইনিং রিক্রুট কনস্টেবল ব্যাচের যে সব প্রশিক্ষনার্থী তাদের প্রতিভার স্বাক্ষর রেখেছেন কমিশনার তাদের হাতে পদক ও সনদপত্র তুলে দেন।
এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস. এম. মোস্তাক আহমেদ খান বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) শ্যামল কুমার নাথ সহ পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

