সিপ্লাস প্রতিবেদক: পেশা ও কারিকুলামগত বিরাজমান সমস্যা নিরসনে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ ঘোষিত চার দফা বাস্তবায়নের দাবিতে পরিষদের চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে বুধবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সকালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পরিষদের চট্টগ্রাম জেলা কমিটির আহবায়ক অধ্যক্ষ প্রকৌশলী মো. নুরুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র কেন্দ্রীয় সহ-সভাপতি প্রকৌশলী জাফর আহমেদ সাদেক।
বিশেষ অতিথি ছিলেন আইডিইবি চট্টগ্রাম জেলা শাখার সভাপতি প্রকৌশলী মো. নেছার উদ্দিন।
জেলা কমিটির সদস্য সচিব প্রকৌশলী মোহাম্মদ আলাউদ্দীন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিউবো ডিপ্রকৌস চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, গণপুর্ত ডিপ্রকৌস চট্টগ্রামের সাধারণ সম্পাদক প্রকৌশলী খোরশেদ আহমদ, সওজ ডিপ্রকৌস চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী জামাল উদ্দিন, শিক্ষা প্রকৌশল ডিপ্রকৌস চট্টগ্রামের সাধারণ সম্পাদক প্রকৌশলী দয়াল চন্দ্র চাকমা, প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশন চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী মো. কাহীন চৌধুরী, কর্মপ্রত্যাশী ডিইএ চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী রফিকুর রহমান, রেলওয়ে ডিপ্রকৌস কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী আবু জাফর, চট্টগ্রাম ওয়াসা ডিইএ সভাপতি প্রকৌশলী মোহাম্মদ ইউছুপ, পাউবো ডিপ্রকৌস চট্টগ্রামের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মাহবুব আলম, সিডিএ ডিপ্রকৌসের সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. ইকবাল হোসেন, জেলা আইডিইবি’র সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী জয়দেব বৈদ্য, মহিলা সম্পাদিকা প্রকৌশলী সালমা খাতুন, তথ্য ও গবেষণা বিষযক সম্পাদক প্রকৌশলী আবিদুর রহমান খান, চট্টগ্রাম পলিটেকনিক ছাত্র সংসদের সাবেক ভিপি মো. বেলাল উদ্দিন, বর্তমান ভিপি কাম্বার হোসেন রকি প্রমুখ।
মানববন্ধন ও সমাবেশ শেষে পরিষদের একটি প্রতিনিধি দল চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে জনপ্রশাসন অর্থ গণপুর্ত ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রীর প্রদত্ত প্রতিশ্রুতি ও নির্দেশনা মোতাবেক পেশাগত সমস্যাসমুহ এক দশকেও নিস্পত্তি না করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জাতীয় ও আন্তর্জাতিক মান মর্যাদা সুনাম কেড়ে নিতে এই কোর্সেও মেয়াদ চার বছর হতে কমিয়ে তিন বছরের শর্ট কোর্স করতে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
তারা বলেন, কতিপয় স্বার্থান্বেষী মহল বারবার কৃত্রিম জটিলতা সৃষ্টি করে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও নির্দেশনা এবং আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ বাস্তবায়নে কালক্ষেপণ করে নতুন নতুন বিভ্রান্তিকর পদক্ষেপ নিয়ে গণপ্রকৌশলীদের পেশাগত জীবনকে দুর্বিষহ করে তুলছেন।
বক্তারা সংগ্রাম পরিষদের ঘোষিত চার দফা দাবি আলাপ-আলোচনার ভিত্তিতে অবিলম্বে মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় কঠোর কর্মসূচীর হুঁশিয়ারি দেন।
চার দফা দাবিগুলো হলো- (১) চলমান ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে ৩ বছর মেয়াদী কোর্সে রূপান্তরে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সাম্প্রতিক সময়ে গঠিত অযৌক্তিক কমিটি বাতিল করা এবং এই কোর্সকে আরো বিশেষায়িত ও আধুনিকায়নে পদক্ষেপ গ্রহন করা। (২) বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি)-২০২০ জনস্বার্থ বিরোধী সংজ্ঞা ধারা উপধারা সংশোধন ও ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা-২০০৮ সংশোধন করে গেজেট আকারে প্রকাশ করা। (৩) প্রধানমন্ত্রীর ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রাথমিক নিযুক্তিতে স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান, পদোন্নতির কোটা ৩৩ থেকে ৫০ শতাংশে উন্নীতকরণের নির্দেশনা বাস্তবায়ন এবং প্রাইভেট সেক্টরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যুনতম বেতন নির্ধারণসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসমুহে জনবল নিয়োগে ডিগ্রী ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অনুপাত ১:৫ রেখে অর্গানোগ্রাম প্রনয়ণ করা। (৪) দেশের পলিটেকনিক ইনস্টিটিউট ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষক স্বল্পতা, ল্যাব, ওয়ার্কশপ সংকট দূর করে যথাসময়ে বেতন পদোন্নতি নিশ্চিতকরণ এবং প্রকল্পভুক্ত শিক্ষকদের চাকুরি স্থায়ীকরণ।
আরো পড়তে পারেন:
- চন্দনাইশে ইয়াবাসহ গ্রেফতার ৩
- সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
- প্রতিষ্ঠার ২০ বছর পর চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন
- ‘এ সরকারকে ক্ষমতায় রেখে ফেরেশতা দিয়েও সুষ্ঠু নির্বাচন হবে না’
- পটিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
- পরীমনিকে দফায় দফায় রিমান্ড: দুই বিচারকের ক্ষমা প্রার্থনা

