শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে ২৯৫ কার্টন বিদেশি সিগারেট ও একটি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দারা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, একজন যাত্রীর লাগেজে সিগারেটের কার্টনগুলো ছিল। অপর যাত্রীর দেহ তল্লাশি করে একটি স্বর্ণের বার পাওয়া যায়। যার মূল্য প্রায় ১২ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।
এ ঘটনায় কাস্টম আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

