নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ঠেকাতে মাঠে পুলিশ

করোনাভাইরাসের প্রভাবে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ঠেকাতে চট্টগ্রামে মাঠে নেমেছে পুলিশ প্রশাসন।

শনিবার (২১ মার্চ) সকালে দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে যান পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা।

এ সময় তারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও গুদামে গিয়ে পণ্যের দাম যাচাই করেন। পণ্যের দাম না বাড়ানোর আহ্বান জানিয়ে মাইকিংও করা হয়।

করোনাভাইরাসের প্রভাবে আতঙ্কিত ক্রেতারা অতিরিক্ত হারে পণ্য কিনতে থাকায়, গত কয়েকদিন ধরে বেড়ে যায় দাম।

বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত মাঠে থাকার কথা জানিয়েছে পুলিশ প্রশাসন।