Site icon CPLUSBD.COM

চট্টগ্রামে নারীর হাত বাঁধা মরদেহ উদ্ধার

নগরের খুলশী থানাধীন ঝাউতলায় একটি ভাড়া বাসা থেকে রোজী আক্তার (২০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার হাত বাঁধা, গলায় রশি পেঁচানো ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খুলশী থানার ওসি প্রনব চৌধুরী জানান, রোজী ও তার স্বামী রেজাউল করিম (২৮) বেসরকারি পোর্ট সিটি ইউনিভার্সিটির কর্মচারী। গত ফেব্রুয়ারিতে তাদের বিয়ে হয়। স্থানীয় আবুল কাশেমের ভাড়া ঘরে তারা থাকতেন। এ বাসার কাছাকাছি রোজীর বোনের বাসা। সেখানে দুপুরে ও রাতে দুইজনই ভাত খেতেন।

রোববার (১ ডিসেম্বর) রাতেও দুজন ভাত খেয়ে আসেন। সকালে রোজীর বোন এসে দেখেন মরদেহ।

তিনি জানান, রেজাউল করিম সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের মছজিদ্দা গ্রামের আবুল মনসুরের ছেলে। তার খোঁজ পেলেই প্রকৃত ঘটনা জানা যাবে।