সিপ্লাস ডেস্ক: চট্টগ্রামে পরপর দুইবার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভলকানুস ও আর্থকোয়েক ওয়েবসাইটের তথ্যমতে রিখটার স্কেলে কেন্দ্রস্থলে এর একটার মাত্রা ছিল ৫ দশমিক ২ এবং আরেকটির ৫ দশমিক ৬।
বৃহস্পতিবার (৭ অক্টোবর)) মধ্যরাত ১২টা ৪০ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
একটার উৎপত্তি স্থল বাংলাদেশ সীমান্তবর্তী মায়ানমার সীমান্তে (৫.২) এবং আরেকটার উৎপত্তি স্থল ভারতের আসাম এলাকায় (৫.৬)।
আতংকে অনেকের ঘুম ভেঙ্গে গিয়েছিল এবং ঘর থেকে বের হয়ে আসার খবরও পাওয়া গেছে।

