নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে পানির ট্যাংক পরিস্কার করতে নেমে ২ শ্রমিকের মৃত্যু

সিপ্লাস প্রতিবেদক: নগরীর হারবাতলী এলাকায় ভূগর্ভস্থ পানির ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

মৃত রাজু (৩০) ও রায়হানের (২৮) বাড়ি নোয়াখালীতে।

আকবর শাহ থানার ওসি মোস্তাফিজুর রহমান চৌধুরী জানান, রোববার(৯আগষ্ট) সকালে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে বলে

তিনি বলেন, সকাল পৌনে ৯টার দিকে নবনির্মিত একটি ভবনের পানির ট্যাংক পরিষ্কার করার জন্য নেমেছিল ওই দুই শ্রমিক। সেখানে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয় বলে ধারণা করছি।

তাদের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে ওসি মোস্তাফিজুর জানান।