নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে প্রকোপ আবার বাড়ছে: গত একদিনে ১৫৩জনের করোনা শনাক্ত

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১৫৩জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট ৩৬ হাজার ৫৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মৃতের সংখ্যা  দাড়িয়েছে ৩৮১ জন।

সোমবার(১৫মার্চ) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী,  গত ২৪ ঘন্টায় কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৬টি ল্যাবে ১ হাজার ৭১১টি নমুনা পরীক্ষা করে ১৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে এখন পর্যন্ত চট্টগ্রামে করোনার টিকা গ্রহণ করেছেন ৩ লাখ ৮০ হাজার ২৬৭ জন। সর্বশেষ রোববার টিকা নিয়েছেন ৫ হাজার ৯১৯ জন। এর মধ্যে সিটি করপোরেশন এলাকায় ৩ হাজার ৭৯২ জন এবং উপজেলায় ২ হাজার ১২৭ জন।