নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সীমানা প্রাচীর ভেঙে পড়ে আহত ৫

চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সীমানা প্রাচীর ভেঙে পড়ে আহত ৫

সিপ্লাস প্রতিবেদক:  চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সীমানা প্রাচীর ভেঙে পড়ে। এ সময় আহত হয় ৫ জন।

রোববার দুপুর ১২টার দিকে কোতোয়ালী থানার বিপরীতে অবস্থিত বাংলাদেশ ব্যাংকের এ সীমানা দেওয়াল ধসে পড়ে। এতে বহু মানুষ হতাহত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দীন পিপিএম বলেন, আজ রবিবার বেলা সাড়ে বারটার দিকে কাভাড ভ্যানের ধাক্কায় ব্যাংকের সীমানা প্রাচীরের ওপরের সামান্য অংশ ভেঙে পড়ে। এতে ৫ জন আহতের সংবাদ পেয়েছি। তাদের চমেকে প্রেরণ করা হয়েছে। তবে একজনের অবস্থা আশংকাজনক। এখন পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here