সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২২২ জনের দেহে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৫ হাজার ৬৮৮ জনে।
শুক্রবার (১৮ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ১০টি ল্যাবে ১ হাজার ১৫১ জনের নমুনা পরীক্ষা হয়। এদের মধ্যে ২২২ জনের দেহে করোনার অস্তিত্ব মিলেছে।
এছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৫৬ জনের নমুনা পরীক্ষা করে ৮ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৪৬ জনের নমুনা পরীক্ষা করে ১১ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৪ জনের নমুনা পরীক্ষা করে ৭ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৪৪ জনের নমুনা পরীক্ষা করে ২২ জন, চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৪ জনের নমুনা পরীক্ষা করে ৪ জন এবং এপিক হেলথ কেয়ার ল্যাবে ২৪ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের শরীরের করোনাভাইরাস ধরা পড়েছে
এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৯ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। তবে এদিন পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৪২ জনের নমুনা পরীক্ষা করে ৫২ জন, বাংলাদেশ অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৪৭০ জনের নমুনা পরীক্ষা করে ৬০ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৩৮ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৭৪ জনের নমুনা পরীক্ষা করে ৩০ জনের দেহে করোনা জীবাণু পাওয়া গেছে।








