Site icon CPLUSBD.COM

চট্টগ্রামে বাড়ী থেকে ডেকে নিয়ে কবিরাজকে হত্যা

সিপ্লাস প্রতিবেদক: ঝাঁড় ফুঁক করার কথা বলে চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নে এক ব্যাক্তিকে বাড়ী থেকে ডেকে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যাক্তি নাম মাওলানা সায়ের মোহাম্মদ সাগর (৪২)। তিনি কবিরাজী করতেন (ঝাড় ফুঁক)।

আজ রবিবার (১৯ এপ্রিল) রাতে থানার চরলক্ষ্যা ৮ ও ৯ নং ওয়ার্ডের মাঝামাঝি নির্জন স্থানে  মাওলানা সাগরের ওপর হামলা করা হয় বলে জানান তার বড় ভাই মোহাম্মদ জাফর। রাত পৌনে ১১টায় নগরীর একটি বেসরকারী হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

কর্ণফুলী থানার অফিসার (ওসি) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত জানাতে পারেন নি। তিনি বলেন, চরলক্ষ্যাতে মাথায় আঘাত করার কারণে এক ব্যাক্তিকে গুরুত্বর আহত অবস্থায় চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতালে নেয়া হলে সেখানে মারা গেছেন শুনেছি। আমি সেখানে যাচ্ছি।