Site icon CPLUSBD.COM

চট্টগ্রামে বিসিক কর্তৃপক্ষের সাথে অংশীজনের মতবিনিময় সভা(ভিডিও)

সিপ্লাস প্রতিবেদক: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিসিক শিল্পনগরীতে প্লট বরাদ্ধের নীতিমালা-২০১০” সংশোধনের লক্ষ্যে অংশী জনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(১২ সেপ্টেম্বর) সকালে নগরীর আগ্রাবাদে বিসিক চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিসিক আঞ্চলিক কার্যালয় চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক মো.মোতাহের হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিসিকের সাবেক পরিচালক মো. খলিলুর রহমান।

বিসিক আঞ্চলিক কার্যালয় চট্টগ্রামের বিশেষজ্ঞ মো. রোকন উদ্দিন ও মুহাম্মদ নুরুল আবছারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্যবস্থাপত সৈয়দ বখতিয়ার উদ্দিন আহমেদ ও সম্প্রসারণ কর্মকর্তা মল্লিক মোস্তাফিজুর রহমান।

মতবিনিময় সভায় বিসিক চট্টগ্রামের অঞ্চলের কর্মকর্তা-কর্মচারিসহ অংশীজনরা উপস্থিত ছিলেন।

বিস্তারিত ভিডিওতে…