নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে ভারী বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় খোলা হয়েছে ১৫টি আশ্রয়কেন্দ্র

সিপ্লাস প্রতিবেদক: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে চট্টগ্রামে ভারী বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রাণহানি ঠেকাতে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে চলে যেতে মাইকিং করে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। খোলা হয়েছে ১৫টি আশ্রয়কেন্দ্র। পাশাপাশি স্থানীয় মসজিদ এবং মাদ্রাসা থেকে পাহাড় ধসের ঝুঁকিতে থাকা বাসিন্দাদের জন্য চালু করা আশ্রয়কেন্দ্রে চলে যেতেও মাইকিং করা হচ্ছে।

২৩ অক্টোবর শুক্রবার সকালে কাট্টলি, আগ্রাবাদ ও বাকলিয়ার পাহাড়ের পাদদেশে এলাকায় ঝুঁকিতে বসবাসরতদের সরে যেতে এই নির্দেশ দেন চট্টগ্রাম জেলা প্রশাসন।

ভূমি ধসের আশঙ্কায় চট্টগ্রাম মহানগরীর ১৭টি পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারী সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

জেলা দুর্যোগ ও ত্রাণ ব্যাবস্থাপনা কর্মকর্তা আশ্রয় কেন্দ্র অবস্থানরতদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.তৌহিদুল ইসলাম

সাগরে নিম্নচাপের কারণে দুদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আরো তিনদিন অব্যাহত থাকবে জানিয়ে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক