সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে টানা ভারী বর্ষণের ফলে নগরীর ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডের বায়তুল আমান হাউজিং সোসাইটির ২ নম্বর সড়কের গরিবুল্লাহ শাহ এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বৃহস্পতিবার (২৯ জুলাই) পাহাড়ধসের ঘটনা ঘটে।

এ ঘটনার পরে জেলা প্রশাসন, খুলশি থানার ওসি এবং ফায়ার সার্ভিসের একটি টিম পাহাড়ধসের ঘটনাস্থল পরিদর্শন করেন।

পাহাড়ধসের ঝুঁকিপূর্ণ ৫ পরিবারকে সরিয়ে নিয়েছে জেলা প্রশাসন।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শামীম আহসান ভূঁইয়া বলেন, পাহাড় ধসের খবর পেয়ে আগ্রাবাদ ও নন্দনকানন ইউনিটের দুইটি টিম ঘটনাস্থলে যায়। তবে সেখানে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এ সময় আশেপাশের ঝুঁকিপূর্ণ ঘর থেকে মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।








