নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে ভার্চুয়াল কোর্ট চালু

সিপ্লাস ডেস্ক: সুপ্রিম কোর্টের নির্দেশনার পর পক্ষে-বিপক্ষে নানা মত-দ্বিমত ও জটিলতা নিয়েই মঙ্গলবার (১২ মে) থেকে চট্টগ্রাম আদালতেও শুরু হয়েছে ভার্চুয়াল কোর্ট কার্যক্রম। মঙ্গলবার (১২ মে) সকাল ১১টা থেকে শুরু হয় ভার্চুয়াল কোর্ট।

এরই মধ্যে মক্কেলের জামিন পেতে অসংখ্য আইনজীবী আদালতের কাছে জামিন আবেদন ও বেইল বন্ড জমা দিয়েছেন।

তবে আজ জামিন বিষয়ে কোনো শুনানি হয়নি। আগামীকাল ১৩ মে বুধবার থেকে জামিন বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে বলে আদালত সূত্র জানিয়েছে।

আদালত সূত্র জানান, আজ বুধবার কারাবন্দি অসংখ্য আাসামির পক্ষে তাদের আইনজীবীরা কোর্টের কাছে ভার্চুয়ালি জামিন আবেদন করেছেন। এসব আবেদন জুম এ্যাপের মাধ্যমে আাইনজীবীদের কাছে লিংক পাঠিয়ে বিচারকগণ ভার্চুয়ালি আগামীকাল থেকে জামিন শুনানি করবেন।

চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির আবুল কালাম আজাদ জানান, তারা এ পর্যন্ত ৩০ টি বেইলবন্ড পেয়েছেন। বুধবার থেকে বিচারক নিজে আইনজীবীদের লিংক দিয়ে জামিন শুনানি করবেন।

করোনা পরিস্থিতিতে একদিকে সামাজিক দূরত্ব বজায় রাখা, অন্যদিকে ন্যায়বিচার যাতে লঙ্ঘন রোধ করতে বিচার প্রক্রিয়া চালু রাখতে ভার্চুয়াল পদ্ধতিতে মামলার কার্যক্রম পরিচালনায় বিশদ নির্দেশনা দিয়েছেন সুপ্রিম কোর্ট। ভার্চুয়াল পদ্ধতির আদালতে শুরুর দিকে শুধু জামিন শুনানি পরিচালিত হবে। পরবর্তী মামলার বিচার (ট্রায়াল), বিচারিক অনুসন্ধান (ইনকোয়ারি), যুক্তিতর্ক (আরগুমেন্ট) ও রায়সহ মামলার যাবতীয় কার্যাবলী পরিচালনার প্রস্তুতি চলছে।