নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে ভোর রাতে ভূমিকম্প অনুভূত

সিপ্লাস ডেস্ক: চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভলকানুস ও আর্থকোয়েক ওয়েবসাইটের তথ্যমতে রিখটার স্কেলে কেন্দ্রস্থলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫।

সোমবার (২২ জুন) ভোর রাত ৪টা ৪০ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ওয়েবসাইটটির তথ্যমতে এর উৎপত্তিস্থল ছিল মায়ানমার ও বাংলাদেশ বর্ডার এলাকায় । যা চট্টগ্রাম শহর থেকে মাত্র ১৭৫ কি.মি দূরে ছিল।

আতংকে অনেকের ঘুম ভেঙ্গে গিয়েছিল এবং ঘর থেকে বের হয়ে আসার খবরও পাওয়া গেছে।