সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে পর্যাপ্ত সরবরাহ না থাকায় মডার্না ও সিনোফার্মের প্রথম ও দ্বিতীয় ডোজের ভ্যাকসিন কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকার বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি মুঠোফোনে সিপ্লাসকে জানান, “মডার্নার প্রথম ডোজ আপাতত বন্ধ থাকবে। তবে টিকা আসলেই ২য় ডোজ টিকা প্রদান কার্যক্রম চালু করা হবে। আমরা আশা করছি আগস্টের ১৪ কিংবা ১৬ তারিখ থেকে দ্বিতীয় ডোজ চালু করা হবে।”
পাশাপাশি তিনি জানায় উপজেলা গুলোতে সিনোফার্মের টিকা কার্যক্রম চলমান আছে এবং এসএমএস পাওয়া স্বাপেক্ষে এস্ট্রাজেনিকার দ্বিতীয় ডোজের কার্যক্রমও চলছে।
উল্লেখ্য, সিভিল সার্জনের ফেসবুক পেইজ থেকে একটি স্ক্রীনশট নিয়ে কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে চট্টগ্রামে টিকা স্বল্পতায় মর্ডানা ও সিনোফার্মের প্রথম ডোজের টিকা প্রদান কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে মর্মে সংবাদ প্রকাশ করে।
পরে সিপ্লাস প্রতিবেদক সিভিল সার্জনকে বিষয়টি অবহিত করলে তিনি জানান অফিসের স্টাফ কর্তৃক এই পোস্টটি ফেসবুক পেইজে দেয়া হয়েছিলো তিনি ব্যস্ততার কারণে বিষয়টি শুরুতে জানতেন না। তবে সিপ্লাস প্রতিবেদকের সাথে কথা বলার পর পরই পোস্টটি সিভিল সার্জনের পেইজ থেকে মুছে ফেলা হয় এবং নতুন একটি পোস্টে বলা হয় “মডার্নার ২য় ডোজ কয়েক দিনের মধ্যে আবার শুরু হবে”।

এদিকে বুধবার রাতে জেলা সিভিল সার্জনের পেইজ থেকে পোস্টটি ভাইরাল হলে জেনারেল হাসপাতালসহ অন্যন্য টিকা কেন্দ্রগুলোতে বৃহস্পতিবার সকাল থেকেই টিকা নিতে ভিড় করেন টিকা প্রত্যাশীরা। তবে কিছু টিকা মজুদ থাকায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে বৃহস্পতিবার(১২ আগস্ট) ডোজের টিকা দেয়া হয়েছে ।








