নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে মাস্ক না পরায় ৪৩ জনকে জরিমানা

সিপ্লাস প্রতিবেদক: নগরীতে মাস্ক না পরায় ৪৩জনকে ১৪ হাজার ৭০০ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

এসময় হকার, পথচারী, ভ্যান চালক ও রিকশা চালকদের মাঝে ২০০ মাস্ক বিতরণ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম নগরের শিল্পকলা একাডেমী, প্রবর্তক মোড় ও গোলপাহাড় মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি মুখে মাস্ক না পরায় ২৪ জনকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
চকবাজার ও বিপণী কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক। এ সময় মাস্ক না পরায় ১৩ জনকে ৪ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।
আগ্রাবাদ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরজাজান আক্তার সাথী। তিনি মাস্ক না পরায় ৬ জনকে ৬০০ টাকা জরিমানা করেন।