সিপ্লাস ডেস্ক: চট্টগ্রাম নগরীর যে সব এলাকায় মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল ৭টা থেকে বেলা ৩টা পর্যন্ত, আবার কিছু এলাকায় সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দেয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য এ ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ চালু হতে পারে বলে তাতে জানানো হয়েছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২০ — সকাল ৭টা থেকে দুপুর ৩টা
বিক্রয় ও বিতরণ বিভাগ-রামপুর: এর আওতাধীন ৩৩ কেভি আগ্রাবাদ-রামপুর, রামপুর ১১ কেভি এইচ-০৬ এবং এইচ-০৮ এর আওতায় শান্তিবাগ আবাসিক, রমনা আবাসিক, রঙ্গী পাড়া, শ্যামলী আবাসিক, এল ব্লক ও আশপাশ এলাকা।
মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২০ — সকাল ৭টা থেকে দুপুর ৩টা
বিক্রয় ও বিতরণ বিভাগ-আগ্রাবাদ: এর আওতাধীন আগ্রাবাদ ১১ কেভি ফিডার নং-এইচ-০২ এবং ১৫ এর আওতায় বারিক বিল্ডিং এর মোড় হইতে কমার্স কলেজ রোড এর মোড় পর্যন্ত (শেখ মুজিব রোডের পূর্ব পাশ), বাংলাদেশ বেতার (রেডিও স্টেশন), বিদ্যুৎ ভবন ও আশপাশ এলাকা।
মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২০ — সকাল ৮টা থেকে দুপুর ৩টা
বিক্রয় ও বিতরণ বিভাগ-আগ্রাবাদ: এর আওতাধীন আগ্রাবাদ-রামপুর ৩৩ কেভি, ১১ কেভি এইচ-১৬ (আংশিক) বড়পোল মোড় (দক্ষিণ পূর্বাংশ)।

