নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে যে সব এলাকায় শুক্রবারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

আগামীকাল সোমবার চট্টগ্রামের যে সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ ও স্টেডিয়াম এলাকায় কাল শুক্রবার (২৭ আগস্ট) জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বলছে, কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে। তবে সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তারা।

যে এলাকায় যে সময়ে বন্ধ থাকবে বিদ্যুৎ

শুক্রবার (২৭ আগস্ট)
সকাল ৭টা থেকে দুপুর ১২টা
আগ্রাবাদের আওতাধীন আবিদার পাড়া, পূর্ব ও পশ্চিম নিমতলা, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, বি. এস. টি. আই. সড়ক ভবন, সিজিএ বিল্ডিং ১, ২, আগ্রাবাদ হোটেল, বিদ্যুৎ ভবন, আর্মি এম্বারকেশন, সিডিএ আ/এ রোড ১ হতে রোড ২৯ পর্যন্ত, ইসলামীয়া ব্রিক ফিল্ড রোড, বেচা শাহা রোড রোহিঙ্গা পাড়া ও আশপাশ এলাকায়।

শুক্রবার (২৭ আগস্ট)
সকাল ৭টা থেকে সকাল ১১টা
স্টেডিয়ায়ের আওতাধীন আমীরবাগ আ/এ, বাদশা মিয়া রোড (প্রি- পেইড এলাকা)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here