নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে করোনা আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড: আরো ৬৫ জনের শরীরে করোনা শনাক্ত

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম জেলায় নতুন করে আরো ৬৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এটায় চট্টগ্রামে শনাক্ত করোনা আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড।

সোমবার (১১ মে) দুপুরে  চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করে বলেন, চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় জানায়  চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) তে ২৩৪ টি নমুনা পরীক্ষায় সোমবার ৩৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩১ জন চট্টগ্রাম জেলার ১জন ফেনী  এবং ৭ জন নোয়াখালী জেলার।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫৬টি নমুনা পরীক্ষায় ১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। এদের সবাই  চট্টগ্রামের।

চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির ( CVASU) ল্যাবে ৯৩ টি নমুনা পরীক্ষার ফলাফলে ২৬ টি পজিটিভ পাওয়া গেছে । এদের মধ্যে চট্টগ্রামের ১৮ জন, ফেনীর একজন এবং নোয়াখালীর ৭জন।

এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালে ১২টি নমুনা পরীক্ষায় লোহাগাড়ার ১জনের পজিটিভ পাওয়া গেছে।

করোনা শনাক্ত হওয়া ৬৫ জনের মধ্যে চট্টগ্রাম মহানগরীর রয়েছেন ৪১জন।

মহানগরীর বাইরে পটিয়ার পটিয়ার ১২জন, সাতকানিয়ার ৫জন, সীতাকুণ্ডের ২জন, লোহাগাড়ার ১জন, হাটহাজারীর ২জন, রাঙ্গুনিয়ার ২জন ।

মহানগরীর আক্রান্তদের মধ্যে গ্রীনভিউ সোসাইটির ১জন, কর্নেলহাটের ১জন, নোয়াপাড়া পাহাড়তলী ১জন,  বাঁচা মিয়া রোড-১জন পশ্চিম বাঘঘোনা, লালখান বাজার ১জন , নয়াবাজার মৌসুমি ১জন, আকবরশাহ ১জন, চকবাজার ১জন, পশ্চিম নাসিরাবাদ ১জন  পাঁচলাইশ ১জন,ফিল্ড হাসপাতাল ১জন, দামপাড়া পুলিশ লাইন ১জন, নন্দন কানন ১জন, ছোটপুল( আগ্রাবাদ) ১জন, আগ্রাবাদ ২জন,  সিএমসিএইচ ১জন, কাজীর দেউরি ১জন, লালদিঘির পাড় ১জন, কদমতলী ২জন, হালিশহর-২জন ,ফিরিঙ্গিবাজার-১জন, পতেঙ্গা ১জন,টেরীবাজার ১জন, এয়ারপোর্ট রোড ১জন,পশ্চিম গলি চকবাজার ১জন,  রাহাত্তারপুল-২জন,  বিএমএ ( BMA) ২জন , হাজারী গলি ২জন , বন্দরটিলা ( ইপিজেড)১জন, বিএন এস ( পতেঙ্গা) ১জন,বায়েজিদ ১জন, বেপারীপাড়া১জন, ডিসি অফিস( ডবলমুরিং) ১জন , সাকেরপুল ১জন এবং ফ্রিপোর্ট বন্দর ১জন।

এখন পর্যন্ত চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা ৩৩৩ এবং সোমবার এক নারীর মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা ২০এ দাঁড়ালো।