নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে পঞ্চাশোর্ধ ব্যক্তি গ্রেফতার

চট্টগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে পঞ্চাশোর্ধ ব্যক্তি গ্রেফতার
প্রতীকী ছবি

সিপ্লাস প্রতিবেদক: নগরীর চান্দগাঁও থানাধীন হামিদচর বড় বাড়ি এলাকায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. বুলবুল উদ্দিন সোনাল ওরফে বুলু (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাতে তাকে গ্রেফতার করা হয়।

বুলবুলের গ্রামের বাড়ি নওগাঁর মান্দা উপজেলায়। তার বাবার নাম মৃত কলি সোনা। তিনি চান্দগাঁও থানার হামিদচর এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ জানায়, গত মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বাড়িতে বাবা-মা না থাকার সুযোগে ওই শিশুকে কৌশলে ধর্ষণ করে বুলবুল। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে চান্দগাঁও থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত বুলবুলকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুর রহমান বলেন, গ্রেফতার ব্যক্তিকে আজ (শুক্রবার) আদালতে পাঠানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here