সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে শ্বাসকষ্ট নিয়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
মৃত ব্যাংক কর্মকর্তার নাম গিয়াস উদ্দিন(৪৮)। তিনি ব্যাংক এশিয়া কক্সবাজার শাখার ব্যবস্থাপক ছিলেন।
রোববার (১৪ জুন) রাতে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মোহাম্মদ গিয়াস উদ্দিন আনোয়ারা উপজেলা বারখাইন ইউনিয়নের শিলাইগড়া গ্রামের বাসিন্দা।
গিয়াস উদ্দিনের ছোট ভাই দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক বোরহান উদ্দীন বলেন, ‘আমার বড় ভাই বেশ কয়েকদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন। গতকাল হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে প্রথমে ম্যাক্স হাসপাতাল ভর্তি করানো হয়। পরে সেখান থেকে নিয়ে মা ও শিশু হাসপাতালে ভর্তি কারনো হলে সেখানেই তিনি মারা যান। এর আগে করোনা পরীক্ষা করানো হলে রিপোর্ট নেগেটিভ আসে।’








