নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে সন্ধ্যা ৬টার পর ওষুধ-কাঁচাবাজার ছাড়া সব দোকান বন্ধ

সিপ্লাস প্রতিবেদক: করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় চট্টগ্রামে সন্ধ্যা ৬টার পর থেকে ওষুধের দোকান ও কাঁচাবাজার ছাড়া সব দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

আজ শুক্রবার (২ এপ্রিল) এই নির্দেশনা দেন তিনি।

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান সিপ্লাসকে বলেন, করোনার সংক্রমণ বেড়ে যাওয়া আগামী ১৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে চট্টগ্রামের সব শপিং সেন্টার, বিপণিকেন্দ্র, হোটেল-রেস্টুরেন্ট বন্ধ রাখতে হবে। তবে ওষুধের দোকান ও কাঁচাবাজার খোলা থাকবে। এই নির্দেশনা অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া হবে।