সিপ্লাস প্রতিবেদক: বার কাউন্সিল এর নির্দেশনা মোতাবেক চট্টগ্রামে আইনজীবীদের অগ্রাধিকারের ভিত্তিতে করোনা ভ্যাকসিন প্রদানের জন্য কোভিড-১৯ ভ্যাকসিন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি।
৫ জুলাই সোমবার থেকে আইনজীবীদের অগ্রাধিকারের ভিত্তিতে করোনা ভ্যাকসিন প্রদানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের ৪ জুলাই তারিখের নির্দেশনা( স্বা:অবি:/এমআইএ/2021/008) অনুসারে বাংলাদেশ বার কাউন্সিলের নির্দেশনা মতে এই রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু কৱেছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি।
কোভিড-১৯ ভ্যাকসিন রেজিস্ট্রেশনের নিমিত্তে ৫ জুলাই থেকে ৭ জুলাই এর মধ্যে সকল আইনজীবী স্ব স্ব জাতীয় পরিচয় পত্র লিংক নাম্বার সহ সমিতির ইমেইল নাম্বার অথবা সরাসরি সমিতির কার্যালয়ে জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি।
এদিকে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়াউদ্দিন বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের ৪ জুলাই তারিখের আদেশ মূলে বাংলাদেশ বার কাউন্সিলের বরাবরে প্রেরিত পত্রের নির্দেশনা মোতাবেক অগ্রাধিকারের ভিত্তিতে আইনজীবীদের করোনা ভ্যাকসিন প্রদানের নিমিত্তে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে কোভিড-১৯ ভ্যাকসিন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করা হয়েছে। আমরা আশা করছি রেজিস্ট্রেশনের পর আইনজীবীরা করোনা ভ্যাকসিন পাওয়ার সুফল ভোগ করবে ইনশাল্লাহ।








