সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক প্রতারণার হোতা সাইফুল ইসলাম (৩২) মীরসরাই উপজেলার দূর্গাপুর বাজার থেকে বিদেশি অস্ত্রসহ গ্রেফতার হয়েছে।
মীরসরাই উপজেলার পূর্ব দূর্গাপুর গ্রামের মৃত আবুল কালামের ছেলে সাইফুল ইসলাম সিএন্ডএফ ব্যবসার নামে ব্যবসায়িক পার্টনারের টাকা মেরে দেয়ার অভিযোগে অভিযুক্ত।
তাছাড়া, সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের মালিক অভিযুক্ত সাইফুল জালিয়াতির মাধ্যমে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য খালাসের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুটি ও বন্দর থানায় হওয়া একটি মামলার আসামি।
সাইফুল ইসলামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল হয়েছে। তার বিরুদ্ধে আছে পণ্য খালাসের নামে আত্মসাৎ ও একাধিক প্রতারণা মামলায়ও। জাল ডকুমেন্টে পণ্য খালাস ও সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে এরই মধ্যে শত কোটি টাকার মালিক হয়েছেন বন্দরের কন্টেইনার ও পণ্য লোপাট চক্রের হোতা সাইফুল ইসলাম।
চট্টগ্রাম বন্দরের আমদানিকৃত পণ্য ও কন্টেইনার গায়েব চক্রের মূল হোতা সাইফুলের বিরুদ্ধে রয়েছে অন্তত অর্ধ-ডজন প্রতারণা ও লুটপাটের মামলা ও একডজন সাধারণ ডায়রি।








