Site icon CPLUSBD.COM

চট্টগ্রামে স্ক্যাভেটরের চাপায় শিশুর মৃত্যু

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম নগরে খননকাজে ব্যবহৃত একটি স্ক্যাভেটরের নিচে চাপা পড়ে সজিব নামে ১১ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সকালে খুলশী থানাধীন ওয়্যারলেস গেইটের ৪ নম্বর লেইনে এ দুর্ঘটনা ঘটে।

খুলশী থানার উপপরিদর্শক (এসআই) আলী বিন কাসেম বলেন, খননকাজ চালানোর সময় একটি স্ক্যাভেটরের পাশে দাঁড়িয়ে ছিল শিশুটি। হঠাৎ স্ক্যাভেটরটি চলতে শুরু করলে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। শিশুটি ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।