নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে স্টেশন থেকে টি কালোবাজারি গ্রেফতার

চট্টগ্রাম রেল স্টেশন

সিপ্লাস প্রতিবেদক: ট্রেনের টিকেট বিক্রির সময় চট্টগ্রাম রেল স্টেশন থেকে ১ কালোবাজারিকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ।

গ্রেফতারকৃতের নাম মজনু মিয়া (২৮)। তিনি ময়মনিসিংহের গৌরপুর থানার মোনতাজ আলীর ছেলে।

শনিবার(৫জুন) বিকাল ৫টার দিকে নগরীর চট্টগ্রাম রেল স্টেশনের টিকিট কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৫টি টিকেট জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের রেলওয়ে পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী।

তিনি বলেন, অনলাইনে টিকেট কেটে সে টিকেট খোলা বাজারে বিক্রি করছে- এমন সংবাদের ভিত্তিতে তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, যারা বিভিন্ন পন্থায় টিকেট সংগ্রহ করে সে টিকেট বিক্রি করে তাদের প্রতি আমাদের সজাগ দৃষ্টি রয়েছে।