চট্টগ্রাম নগরীতে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছে।
নিহত ব্যক্তির নাম জামাল উদ্দিন (৫০)।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া বলেন, শাহ আমানত সেতুর ওপর বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হয়। চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।








