সিপ্লাস ডেস্ক: কোতোয়ালী ও আকবরশাহ থানার শহীদ লেন, আমানত শাহ মাজার, লালদীঘি ও রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১০ জন মাদকসেবীকে আটক করে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসাইন ও পুলিশ প্রশসান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান জানান, অভিযানে ৮০০ গ্রাম গাঁজাসহ ১০ মাদকসেবীকে আটকের পর ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড দেয়া হয়েছে ।








