সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ১৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৫ জন।
বৃহস্পতিবার(২ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এনিয়ে চট্টগ্রামে মোট ৯৯ হাজার ৬২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মোট মারা গেছে ১ হাজার ২৩৭ জন।
শনাক্তদের মধ্যে ৭২ জাজার ৪২৩ জন নগরীর এবং ২৭ হাজার ২০৩ জন বিভিন্ন উপজেলার। করোনায় মৃতদের মধ্যে নগরীর ৬৯২ জন এবং ৫৪৫ জন বিভিন্ন উপজেলার।
এদিন শনাক্তদের মধ্যে নগরীর ৮৯ জন ও উপজেলার ৫১ জন।
২৪ ঘন্টায় মোট ১ হাজার ১৫৫টি নমুনা পরীক্ষা করা হয়।
বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, নমুনা পরীক্ষায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১৫, বিআইটিআইডিতে ৪৯৪, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৪, কক্সবাজার মেডিক্যাল কলেজে ১, ইমপেরিয়াল হাসপাতালে ১০৩, শেভরনে ২৩২, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৪৬, জেনারেল হাসপাতালের আরটিআরএল ল্যাবে ৮, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১২ ও ইপিক হেলথ কেয়ারে ৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে।








