চট্টগ্রামের পটিয়ায় ১৪ হাজার ইয়াবাসহ সেনাবাহিনীর এক সদস্যকে আটক করেছে পুলিশ।
আটক ইব্রাহিম হোসেন সাভার সেনানিবাসে সার্জেন্ট হিসেবে কর্মরত।
পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানান, শুক্রবার বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইন্দ্রপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা নিয়ে যাওয়া হচ্ছে খবর পেয়ে ইন্দ্রপুল এলাকায় প্রাইভেটকারটিতে তল্লাশি চালিয়ে ১৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তার গাড়িচালক রুহুল আমিনকে (২২) গ্রেপ্তার করা হয়।
সার্জেন্ট ইব্রাহিম হোসেনকে সেনাবাহিনীর হাতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।








