সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামের রমজান উপলক্ষে ১৫ পয়েন্টে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি শুরু করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে ১৫ পয়েন্টে এসব পণ্য বিক্রি করা হয়।
১৫ পয়েন্ট সমুহ হলেন, ২ নম্বর গেট, স্টিলমিল বাজার, চান্দগাঁও, কাঠঘর, ইপিজেড থানার সামনে, ‘বন্দর থানার সামনে, আগ্রবাদের হোটেল সাংগ্রিনার সামনে, চট্টগ্রাম আদালতের সামনে, জামালখান, আলকরণ, নিউমার্কেট মোড়, বিবিরহাট, মুরাদপুর, উত্তর কাট্টলি, হালিশহরে এসব পণ্য বিক্রি করা হবে।’
চট্টগ্রামে টিসিবি উপ-উর্ধ্বতন কার্যনির্বাহী কর্মকর্তা জামাল উদ্দিন আহম্মেদ বলেন, ‘আজ চট্টগ্রামের ১৫ পয়েন্টে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শরু হয়েছে। শুক্রবার ছাড়া সপ্তাহে ৬ দিন চলবে এই কার্যক্রম। প্রতিদিন (প্রতি ট্রাকে) ১ হাজার ৫০০ কেজি করে পণ্য বিক্রি করা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে এই পণ্য বিক্রি কার্যক্রম শুরু হবে।’








