Site icon CPLUSBD.COM

চট্টগ্রামে ১৫ হাজার ইয়াবাসহ আটক ২

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা ও পতেঙ্গা থেকে ১৫ হাজার ইয়াবাসহ মোহাম্মদ সালাহ উদ্দিন খান (৩৫) ও দিল মোহাম্মদ (৪০) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ জুন) ভোরে উপজেলার মইজ্জারটেক ও পতেঙ্গা মডেল থানাধীন দক্ষিণ পতেঙ্গা বিজয় নগর এলাকা থেকে দুইজনকে আটক করা হয়।

আটককৃত সালাহ উদ্দিন চন্দনাইশের সাতবাড়িয়া ইউনিয়নের বাচার বাপের বাড়ির মৃত আমানত খানের ছেলে।

কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বলেন, কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রাম শহরে আসার সময় অভিযান চালিয়ে মইজ্জারটেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। সে নিয়মিত ইয়াবা পাচার করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

পতেঙ্গা মডেল থানার ওসি বলেন, দক্ষিণ পতেঙ্গা বিজয় নগর সংলগ্ন এলাকা থেকে অভিযান পরিচালনা করে ১,০০০ পিস ইয়াবাসহ দিল মোহাম্মদ(৪০) নামে এক যুবককে আটক করা হয়েছে।