নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে ১৯ জনের মধ্যে কেউ করোনা আক্রান্ত নেই- সিভিল সার্জন

চট্টগ্রামে করোনা পরীক্ষার জন্য যে ১৯ জনের নমুনা ঢাকা পাঠানো হয়েছিলো তাদের কেউই আক্রান্ত নন বলে সিপ্লাসকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি।

শনিবার (২৮ মার্চ) দুপুরে মুঠোফোনে সিপ্লাসকে তিনি চট্টগ্রামের শেষ আপডেট জানান।

তিনি বলেন, এই্ ১৯ জন ছাড়াও চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেও (বিআইটিআইডি) ৮ জনের পরীক্ষা করা হয়েছে। তাদের কারোরই শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি।

তাছাড়া এসময় তিনি প্রতিবেদকের সুনির্দিষ্ট কিছু প্রশ্নেরও জবাব দেন।

প্রশ্ন: চট্টগ্রামে কোনো আইসোলেটেড রোগী আছেন কি না?

উত্তর: চট্টগ্রাম জেনারেল হাসপাতাল বেড রেডি আছে। কিন্তু আইসোলেশন বেডে কোনো রোগী নেই। অবস্থা সন্তোষজনক আছে মোটামুটি। যেহেতু চট্টগ্রামে কোনো রোগী শনাক্ত হয়নি।

প্রশ্ন: পরীক্ষা না করলে কিভাবে একজন মানুষ বুঝবে সে করোনা নেগেটিভ নাকি পজেটিভ?

উত্তর: চাইলেই কেউ পরীক্ষা করতে পারবেনা। এটি এখন পর্যন্ত সরকারি নীতিমালা অনুযায়ী চলছে। কীট পর্যাপ্ত হলে টেস্ট করানো যাবে। তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ীই রোগী পরীক্ষা করাবে কি না সেটা নির্ধারণ হবে।

কত ডিগ্রি তাপমাত্রায় করোনা ভাইরাসের মৃত্যু হয়? এরকম একটি বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।বিষয়টি কতটুকু সত্য?

প্রতিবেদকের এই প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো এটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। সুতরাং বিষয়টি নির্ভরযোগ্য নয়।

তিনি আরো বলেন, চট্টগ্রামে মোট ২৭ জনের নমুনা সংগ্রহ করে টেস্ট করা হয়েছে দুইভাগে। কারোর মধ্যেই করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

উল্লেখ্য দেশে ৪৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে পাঁচজন মারা গেছেন। সুস্থ হয়েছেন ১১ জন এবং চিকিৎসাধীন রয়েছেন ৩২ জন।

অন্যদিকে, বিশ্বব্যাপী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৯৭ হাজার ৪৫৮ জন। মারা গেছেন ২৭ হাজার ৩৭০ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৩৭৩ জন।