সিপ্লাস ডেস্ক: চট্টগ্রামে পৃথক অভিযানে ১৮ হাজার ৮১৮ পিস ইয়াবা ও ৪৯৬ বোতল ফেন্সিডিলসহ মো. নাসির উদ্দীন (৪৯), মো. হেফাজুল ইসলাম (৪০) মো. বেলাল হোসেন (২৭), মো. আলাউদ্দিন (৩০), মো. জাফর ইকবাল (২৫), মো. আমির হোসেন (৩১) ও মো. আব্দুল জব্বার (৩০) নামে ৭ জনকে আটক করেছে র্যাব-৭।
রবিবার (৬ ও ৫ ডিসেম্বর) চট্টগ্রাম জেলার ভুজপুর ও নগরীর কাজীর দেউড়ি এলাকায় পৃথক দুটি অভিযান চালানো হয়।
র্যাব -৭ এর সহকারি অফিসার (মিডিয়া) মোহাম্মদ মাহমুদুল হাসান মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাজীর দেউড়ির এলাকায় থেকে ১৮ হাজার ৮১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নাসির উদ্দীন ও হেফাজুল ইসলামকে আটক করা হয়।
অপরদিকে শনিবার (৫ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ভুজপুর থানার দাঁতমারা বাজার এলাকায় একটি সিএনজির সিটের নিচ থেকে ৪৯৬ বোতল ফেনসিডিলসহ মো. বেলাল হোসেন (২৭), মো. আলাউদ্দিন (৩০), মো. জাফর ইকবাল (২৫), মো. আমির হোসেন (৩১) ও মো. আব্দুল জব্বার (৩০) নামে ৫ জনকে আটক করা হয়
ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন অভিনব কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৯৯ লাখ ৫ হাজার টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।








