Site icon CPLUSBD.COM

চট্টগ্রামে ৩ফার্মেসীসহ কয়েকটি প্রতিষ্ঠানকে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদফতরের জরিমানা

সিপ্লাস প্রতিবেদক:  মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় নগরীর নাসিরাবাদ ও ডবলমুরিং এলাকার তিন ফার্মেসীকে ২০ জরিমানা করেছে জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদফতর। এছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করে বেশী ভাড়া আদায়ের অভিযোগ একটি আবাসিক হোটেল এবং বিভিন্ন অভিযোগে নগরীর কয়েকটি রেস্টুরেন্ট ও দোকানকেও বিভিন্ন পরিমাণে জরিমানা করা হয়।

সোমবার (১৩ জুলাই) চট্টগ্রাম মেট্রোপ‌লিটন পু‌লি‌শের সহায়তায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন অ‌ধিদফতরের বিভাগীয় কার্যালয়ের উপপ‌রিচালক ‌মোহাম্মদ ফ‌য়েজ উল‌্যাহ, সহকারী প‌রিচালক নাস‌রিন আক্তার, সহকারী প‌রিচালক (‌মে‌ট্রো) পাপীয়া সুলতানা লীজা ও জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।

এর মধ্যে পাঁচলাইশ থানার পূর্ব নাসিরাবাদ এলাকার রিয়াদ ফা‌র্মেসি‌কে ৮ হাজার টাকা, ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকায় সাইফ মেডিক্যাল হলকে ১০ হাজার টাকা এবং তাজ ফার্মা‌কে ২ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়।

মুহাম্মদ হাসানুজ্জামান জানান, ফার্মেসি ছাড়াও বাজার তদারকি অভিযানে পাঁচলাইশ থানার পূর্ব না‌সিরাবাদ এলাকার শাহজাহান স্টোর‌কে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় রাখায় ৬ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

মুরাদপুর এলাকার রসগোল্লাকে কেক ও  দইয়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় ৪ হাজার টাকা জ‌রিমানা করা হয়।
চান্দগাঁও থানার ওয়েম্পি ক্যাফেকে ফ্রিজে ঢাকনাবিহীন রান্না করা খাবারের সঙ্গে কাঁচা মাছ-মাংস রাখায় ৪ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

একজন অভিযোগকারীর অভিযোগের ভিত্তিতে চান্দগাঁও থানার হোটেল আল রাজকে মূল্য তালিকা প্রদর্শন না করে বে‌শি ভাড়া আদায়  করায় ৫ হাজার টাকা জ‌রিমানা করা হয়। কোতোয়ালী থানার গোলাম রসুল মা‌র্কেটের টি‌কে পেপারস অ্যান্ড স্টেশনা‌রি‌কে ২২৫ টাকার স‌্যাভলন ৩০০ টাকায় বিক্রির প্রস্তাব করায় ১০ হাজার টাকা জ‌রিমানা করা হয়। একই অপরা‌ধে হাজী পেপারস অ্যান্ড স্টেশনা‌রি‌কে ১০ হাজার টাকা জ‌রিমানা করা হয়।