নিউজটি শেয়ার করুন

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক পদে সালাম ও আতাউর নির্বাচিত

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কাউন্সিলে কাউন্সিলরদের ভোটে  সভাপতি পদে সাবেক সাধারণ সম্পাদক এমএ সালাম এবং সাধারণ সম্পাদক পদে শেখ আতাউর নির্বাচিত হয়েছেন।

শনিবার  সন্ধ্যায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের  সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

নগরীর কাজীর দেউড়ী এলাকার ইন্টার ন্যাশনাল করভেনশন সেন্টারে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

সভাপতি পদে এমএ সালাম ২২৩ ভোট ও  এবিএম ফজলে করিম চৌধুরী ১২৯ ভোট পেয়েছেন । সাধারণ সম্পাদক পদে শেখ আতাউর রহমান ১৯৬ ভোট ও  গিয়াস উদ্দিন ১৫৪ ভোট পেয়েছেন বলে নিশ্চিত করেছেন  কাউন্সিলররা ।