নিউজটি শেয়ার করুন

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের উদ্যোগে গাছের চারা বিতরণ

হাটহাজারী প্রতিনিধিঃ “মুজিববর্ষের আহ্বান ৩টি করে গাছ লাগান।” স্লোগানকে সামনে রেখে আগামী তিন মাসব্যাপী (আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র) সারাদেশে তিনটি করে গাছ লাগানোর জন্য বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

আগামী তিন মাস দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন, থানা ও ওয়ার্ড পর্যায়ের সকল ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীকে এই নির্দেশনা প্রতিপালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। নির্দেশনায় বলা হয়েছে-প্রতিটি নেতাকর্মীকে আগামী ৩ মাস (আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র) সময়ের মধ্যে কমপক্ষে ৩টি (বনজ, ফলদ ও ভেষজ) বৃক্ষ রোপন করতে হবে। শুধু তাই না বৃক্ষরোপণ করার পর সেই ছবি ও নিজের নাম ইউনিটের নাম দিয়ে কেন্দ্রীয় কমিটির নিকট প্রেরণের নির্দেশও দেওয়া হয়েছে।

তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের উদ্দ্যোগে বিভিন্ন বনজ, ফলজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়।

মঙ্গলবার (৭জুলাই) হাটহাজারী পৌরসভা ১১মাইল এলাকায় একটি কমিউনিটি সেন্টারের সামনে উত্তর জেলার ৩টি উপজেলায় এই চারাগুলো বিতরণ করা হয়। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভির হোসেন তপু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিমের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান রাসেল, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুল আলম, রাউজান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন পিপলু,হাটহাজারী পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সাহেদ, বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীসহ আরো অনেকে। এই সময় ছাত্রলীগের নেতারা বলেন, সৃষ্টির বুকে প্রাণিকুলের বেঁচে থাকার পেছনে বৃক্ষের রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা।

বৃক্ষ মূলত পরিবেশ আবহাওয়া ও জলবায়ুর ভারসাম্য বজায় রাখে। বন্যা খরা, ঝড় টর্নেডো, জলোচ্ছাস, ওজনস্তর ক্ষয়, ভূমিক্ষয়, জলবায়ু পরিবর্তন, শব্দদূষণ, মাটিদূষণ, পানিদূষণ, বায়ুদূষণ প্রতিরোধ করে। এক কথা প্রকৃতির অমূল্য ও প্রধান সম্পাদক হচ্ছ বৃক্ষ।

পৃথিবীকে বসবাসের উপযোগী করতে ও প্রাকৃতিক বিপর্যয়ের করাল গ্রাস থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। তাই বৃক্ষরোপণ কার্যক্রমের মাধ্যমে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে উঁচু নিচু পতিত জমি, রাস্তার পাশে, নদীর পাড়ে গাছ লাগানো অতীব গুরুত্বপূর্ণ।